Posts

Showing posts from May, 2021

নিভৃতবাস

                                    মানুষ কে তার সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই  সবচেয়ে সহজ এবং অহিংস শাস্তিমূলক ব্যবস্থা বলে এতকাল জানা ছিল। কালের নিয়মে তা শাস্তি থেকে আশীর্বাদে পরিণত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে থাকাই এখন একমাত্র জীবনদায়ী উপায়। তবে সব সময় বিচ্ছিন্ন থেকে, আর ঘর থেকে না বেরিয়েই যে সব সমস্যা এড়ানো যাচ্ছে তা নয়। বয়স্ক বাবা মাকে নিয়ে থাকতে হয় বলে নিজের গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রণে রাখে সেঁজুতি। বড় প্রতিষ্ঠানের বড় দায়িত্ব সামলাতে হয় ঠিকই তবু যতটা সম্ভব বাড়ি থেকেই সামলায়। বছর খানেক ধরে সবাইকে বাড়িতে রেখে, নিজে হাতে সবটা সামলেও শেষরক্ষা করতে পারল না সেঁজুতি। কোনওভাবে ফাঁক ফোকড় গলে অবাঞ্ছিত অতিথির মত অসুখটা ঢুকেই পড়ল তার পরিবারে। জীবনের নানা ওঠাপড়া কে সঙ্গে নিয়ে দীর্ঘ ৫৩ বছর একসাথে আছে সমীর আর হৈমন্তী। সেঁজুতি তাদের একমাত্র শিবরাত্রির সলতে। সংসারের রণক্ষেত্রে অর্জুন আর চিত্রাঙ্গদা দুটি চরিত্রেই সেঁজুতি সমান পা...